ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাত থেকে মা-বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ০৪:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৪:২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের দেওয়া আগুন থেকে মা-বাবাকে রক্ষা করতে গিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল্লা (৪৫) আহত হয়েছেন। এ সময় বৃদ্ধ দম্পতিও আহত হয়েছেন।

রবিবার (১৫ জানিুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত এসআই আতিকুল্লাহর বাড়ি নোয়াখালী জেলার সুধারাম উপজেলায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত।

পুলিশ জানায়, রবিবার বিকালে ৯৯৯-এ আসা কলে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে সাইদুল ইসলাম নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণ তার বৃদ্ধ বাবা বজলু মিয়া ও মা আনোয়ারা বেগমকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।

সেখানে যাওয়ার পরেই তরুণ হঠাৎ ধারালো ছুরি দিয়ে আতিকুল্লাকে এলোপাতাড়ি হামলা করে। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফায়েজুর রহমান ফয়েজ জানান, আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ভারসাম্যহীন সাইদুলকে আট করা হয়েছে। তার মা-বাবাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের