চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২

চাঁদপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১৯:০৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৯:০৬

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

মারা যাওয়া জেলে আব্দুল জলিল সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মো. জয়নালের ছেলে। নিখোঁজ দুই জেলে হলেন—একই এলাকার আব্দুল মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ হোসেন ও নূরুজ্জামান শেখের ছেলে মুক্তার শেখ। এই ঘটনায় গফুর বেপারির ছেলে ফারুক বেপারিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‌‘রবিবার রাত ৯টার দিকে ঘন কুয়াশার কারণে নৌকার ওপর দিয়ে চলে যায় যাত্রীবাহী লঞ্চ। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় এক জেলের লাশ এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ দুই ছেলেকে উদ্ধারে সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে ওই জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে কোন লঞ্চ এ দুর্ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি