কাভার্ডভ্যানের সঙ্গে বেল্ট পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০২৩, ১৬:২০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৬:২০

চট্টগ্রামে মো. জাহিদ (২৬) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বন্দর থানাধীন নিমতলা এলাকায় এ ঘটনায় ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. জাহিদ ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ১ নং গলির শুক্কুর মাঝির বাড়ির মো. আলমের ছেলে। নিহতের চাচাতো ভাই মনির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পায় কাভার্ডভ্যানের সঙ্গে গলায় বেল্ট পেঁচিয়ে জাহিদ আত্মহত্যা করেছে। তখন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর থানাধীন নিমতলা টার্মিনালে কাভার্ডভ্যানের সঙ্গে গলায় বেল্ট পেঁচিয়ে জাহিদ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছে। কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী