ভিক্ষুকের কোলে শিশুসন্তান রেখে পালিয়ে গেলেন মা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ০৯:০২আপডেট : ০২ মার্চ ২০২৩, ১১:৩০

লক্ষ্মীপুরে এক বৃদ্ধা ভিক্ষুকের কোলে ছয় মাস বয়সী ছেলে শিশুকে রেখে পালিয়ে গেছেন মা। বুধবার (১ মার্চ) ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।

বৃদ্ধা সালমা বেগম (৭০) জানান, তিনি ভিক্ষা করেন। হাসপাতালের সামনে বসে ছিলেন। হঠাৎ এক নারী এসে ছেলে শিশুটিকে তার কোলে দেন। ‘একটু আসি’ বলে যাওয়ার পর নারী দুই ঘণ্টায়ও ফেরেননি। পরে বিষয়টি বৃদ্ধা স্থানীয়দের জানান। তবে তিনি ওই নারীকে চেনেন না বলে জানান।

সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দীর্ঘ সময় ধরে সালমা বেগম শিশুটিকে নিয়ে অপেক্ষা ছিলেন। পরে ঘটনাটি আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে এসে সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে জানান।

এ বিষয়ে জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গিয়ে তিন ঘণ্টা পরও ফেরেনি নিষ্ঠুর নারী। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনও তথ্য দিতে পারেনি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে।

/এনএআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি