উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেলো ২ রোহিঙ্গার

কক্সবাজার প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৬:৫৪আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:০১

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টায় ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উখিয়া তাজনিমারখোলা ক্যাম্পের মোহাম্মদ রফিক (৩০) ও মো. রাফি (৩২)। এ ঘটনায় ক্যাম্পের তাজনিমারখোলা মাঝি মোহাম্মদ ইয়াছিন নামে আরও এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। নিহত দুজনই বালুখালী ক্যাম্প-১৩, জি/৪ এর বাসিন্দা।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এপিবিএন) অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, ‘উখিয়া ১৩ নম্বর ক্যাম্পে ১৩-১৫ জনের একটি অস্ত্রধারী দল হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পে অভিযান চালাচ্ছে।’

ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহ বলেন, ‘সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসীরা দিনদুপুরে অস্ত্র নিয়ে মাঝি মো. ইয়াছিনের হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে মাঝির দুই স্বজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় মাঝিও গুলিবিদ্ধ হন। মূলত ইয়াছিন ওই সন্ত্রাসী গ্রুপের বিরোধী ছিল। সে সূত্র ধরে তাকে হামলা চালালে ওরা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে বালুখালী ক্যাম্পে দুর্বত্তরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। অপরজন দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী