থানচিতে আগুনে পুড়লো ৭৫ দোকান

বান্দরবান প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, ০৯:২৩আপডেট : ২২ মার্চ ২০২৩, ১০:০০

বান্দরবানের থানচির বলিবাজারে আগুনে পুড়েছে ৭৫টি দোকান। বুধবার (২২ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগে। তিন ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস জানায়, ভোরে বলিবাজারের নীলগিরি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় অন্তত ৭৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

থানচি ফায়ার সার্ভিসের লিডার পেরার মোহাম্মদ জানান, আগুন নিয়ন্ত্রণে। ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।

বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, আগুনে প্রায় ৭৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকার বেশি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। হতাহতের ঘটনা ঘটেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। 

/আরআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের