নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী কুমিল্লায় উদ্ধার, গ্রেফতার ৮

নোয়াখালী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৫:০৯আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৫:০৯

নোয়াখালীর কবিরহাটে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- প্রধান আসামি সুমন (৪০), তার সহযোগী হাছান (২০), আলা উদ্দিন ইমন (২৫), মিজানুর রহমান মিজান (২৮), আব্দুর রহিম (২০), সাবের হোসেন সাব্বির (২১), গাড়িচালক সাগর (২৮) ও চালকের সহযোগী ইয়াছিন আরাফাত সাকিব (২৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন সুমন। সোমবার ইফতারের সময় সুমন ৪/৫ জন সহযোগী নিয়ে ওই ছাত্রীর গ্রামের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ওই ছাত্রীর মা ও ভাবীকে মারধর করে তাকে অপরহণ করে। অপরহণকারীরা যাওয়ার সময় ঘর থেকে মোবাইল, স্বর্ণ ও নগদ টাকা লুট কর নিয়ে যায়। রাতে অপহৃতের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, অপহৃত ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশের সহযোগিতায় দাউদকান্দি ব্রিজের ওপর একটি মাইক্রোবাসের গতিরোধ করে তাতে অভিযান চালানো হয়। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। মূল আসামিসহ তার সাত সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

/আরআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের