হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক মুফতি খলিল আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ১৯:০০ আপডেট : ০৩ জুন ২০২৩, ১৯:০১

চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মনোনীত হয়েছেন মুফতি খলিল আহমদ কাসেমী। সেইসঙ্গে সদরে মুহতামিম (উপদেষ্টা) মনোনীত হয়েছেন শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

শনিবার (০৩ জুন) মজলিসে শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের মনোনীত করা হয়েছে। এ ছাড়া নায়েবে মুহতামিম (ভাইস প্রিন্সিপাল) মনোনীত হয়েছেন  শোয়াইব জমিরি।

এর আগে শুক্রবার (২ জুন) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭)। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন ইয়াহইয়া। এরপর চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।

আরও পড়ুন: হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ইয়াহইয়া মারা গেছেন

/এসটিএস/এএম/
সম্পর্কিত
হাটহাজারী থানায় নতুন ওসি
হাটহাজারী থানার ওসি প্রত্যাহার
হাটহাজারীতে সংঘর্ষে আহত ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
সর্বশেষ খবর
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?