২০ বছর পর হচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুলাই ২০২৩, ১৮:১২আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৮:১২

২০০৩ সালে সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল। এরপর ২০১৩ সালে ত্রিবার্ষিক সম্মেলন করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত হয়নি। অবশেষে দীর্ঘ ২০ বছর পর উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক একাধিক নেতা চালাচ্ছেন তদবির। সম্মেলনে ৪৫০ জন কাউন্সিলর ও এক হাজার ডেলিগেট উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সম্মেলন প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছির উদ্দিন রিয়াজ বলেন, ‘নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মঙ্গলবার সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ সংশ্লিষ্টরা। এতে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এরশাদুল হক নিজামী (ভুট্টু)।

দলীয় সূত্রে জানা যায়, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে গঠন করা হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি। পাশাপাশি গঠন করা হয়েছে ৯টি উপ-পরিষদ। 

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী