এক চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগী দেখছেন আরেকজন, ভিজিট ৬০০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ডায়াগনস্টিক সেন্টারে এক চিকিৎসকের প্যাড ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আমতলী বাজারে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মাছুমসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডা. মাছুম জানান, উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডা. সুব্রত সাহার নাম ব্যবহার করে মাইকিং ও প্রচার প্রচারণা চালিয়ে ওই চিকিৎসকের প্যাড ব্যবহার করে ও হাসপাতালের স্টাফদের সহযোগিতায় অন্যএক ব্যক্তি রোগী দেখছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকালে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এক চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগী দেখছেন আরেকজন, ভিজিট ৬০০

তিনি জানান, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে দেখেন, সেখানে ডা. তপন দেবনাথ নামের অপর একজন চিকিৎসক ডা. সুব্রত সাহার নামে তৈরি করা প্যাড ব্যবহার করে রোগী দেখছেন। বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয়। সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ডা. তপন দেবনাথ উভয়ে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
তাদের দ্বারা সংঘটিত অপরাধের বিষয় আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টারের মালিক খুরশেদ আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই ডায়াগনস্টিক সেন্টার রোগীদের সঙ্গে  প্রতারণা চালিয়ে আসছিল। আজ তাদের হাতেনাতে ধরা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি