ভাসানচর পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

নোয়াখালী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা।

রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে করে ভাসানচর পৌঁছান। সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থান করে বিকাল সাড়ে ৩টার দিকে ভাসানচর ত্যাগ করেন কান্নি উইগনারাজা।

ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের সহকারী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহফুজার রহমান (উপসচিব) বাংলাট্রিবিউনকে বলেন, পরিদর্শনের শুরুতে জাতিসংঘের সহকারী মহাসচিবকে আশ্রয়ণ প্রকল্পে সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। এরপর তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থী রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি ভাসানচরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে সকালে জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের বেড়িবাঁধ বসবাস করা জেলেপল্লি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাফিউল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মিয়া মো. মাইনুল কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এবং ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা।

সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে হাতিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাঠে নামেন জাতিসংঘের সহকারী মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। পরে উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেয় তারা।

মতবিনিময় সভায় জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, আমরা এসেছি কিছু দেওয়ার জন্য নয়, আপনাদের জীবনমান সম্পর্কে জানার জন্য। কীভাবে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, তা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করবো।

/এনএআর/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি