সাপসহ হাসপাতালে সাপে কাটা রোগী

বান্দরবান প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৮

সাপের কামড় খেয়ে জীবিত সাপটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৈকত আলী নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর হাসপাতালে তি‌নি ভ‌র্তি হন।

সাপের কামড়ে আহত সৈকত আলী (৩৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

আহতের ভাগনে মো. জিন্নাত আলী জানান, তার মামা (সৈকত) সকালে শ্রমিকের কাজ করতে পার্শ্ববর্তী এলাকায় যান। সেখানে বাঁশের বোঝা (আঁটি) কাঁধে নিলে বাঁশের ভেতর থে‌কে এক‌টি সাপ তার মামার গলার পেছনে কামড় দেয়। এ সময় কামড় দেওয়া সাপটি তি‌নি ধরে ফেলেন এবং চট্টগ্রা‌মের সাতকা‌নিয়ার শীলঘাটা এলাকা‌টি বান্দরবান থে‌কে কা‌ছে হওয়ায় সাপসহ বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, ‘সাপে কাটা রোগী সৈকত আলীকে অবজারভেশনে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। তবে সাপটি তেমন বিষাক্ত নয় বলেও ধারণা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের