অভিযানের খবরে পালালো সবাই, ডেকে এনে জরিমানাসহ হাসপাতাল সিলগালা

কুমিল্লা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩, ১৭:১০আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৭:১০

হাসপাতালে হাসপাতালে শুরু হয় অভিযান। এই ভয়ে হাসপাতাল বন্ধ করে পালিয়েছে সবাই। পুরো হাসপাতাল খালি। নেই অভ্যর্থনাকারী। না আছে কোনও চিকিৎসক, নার্স বা প্যাথলজিস্ট। জ্বলছিল না কোনও আলো। যেন ভূতের আস্তানা। অথচ গতকালও এই হাসপাতালে রোগীর চিকিৎসা দেওয়া হয়েছিল। এমন ঘটনা ঘটেছে কুমিল্লার একটি হাসপাতালে। নাম কুইন্স ডিজিটাল হাসপাতাল লিমিটেড।

মঙ্গলবার (৩ অক্টোবর) কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার এই হাসপাতালে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের অভিযান চলে। বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।

সূত্র জানায়, হাসপাতালটির কোনও লাইসেন্স কিংবা অনুমতিপত্র ছিল না। নিয়ম না মেনেই সাততলা আবাসিক ভবনের পাঁচটি ফ্লোরের ফ্ল্যাটগুলোকে কেবিন ও ওয়ার্ড বানিয়ে কুইন্স ডিজিটাল হাসপাতাল নামের কথিত এই সেবাকেন্দ্র খোলা হয়েছিল। দীর্ঘদিন ধরে নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকায় কোনও ডিউটি ডাক্তার ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে আসছিল। অভিযানের খবর শুনে ভয়ে সকাল থেকেই কর্তৃপক্ষ হাসপাতাল রেখে পালিয়ে যায়। যদিও ভবনের কেয়ারটেকার বলছেন, তিন মাসের ভাড়া বকেয়া থাকায় তাদের চলে যেতে বলা হয়েছে।

অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়ম বেরিয়ে আসে

মঙ্গলবার অভিযানের সময়ও কাউকে পাওয়া যায়নি। হাসপাতালে ছিল না কোনও রোগী বা চিকিৎসক। পাওয়া যায়নি দায়িত্বরত কোনও কর্মকর্তাকে। পুরো ভবনের কেয়ারটেকার হাসপাতালের সামনে বসেছিলেন। এ সময় বিভিন্ন মাধ্যমে সহযোগিতা নিয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে এনে এর কারণ জিজ্ঞেস করা হয়। পরে কোনও কাগজপত্র না দেখাতে পারায় দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. মেহেদী হাসান ও ডা. মো. আবদুল কাইয়ুম। অভিযান নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালটি অনুমতি ছাড়া অস্ত্রোপচার, রোগী ভর্তি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছিল। এ ছাড়াও হাসপাতালে গিয়ে কোনও ডিউটি ডাক্তার বা কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। এমন অভিযোগে তাদের দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী