নোয়াখালীতে জামায়াতের ৪০ নেতাকর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় একটি বৈঠক করে জামায়াত। খবর পেয়ে পুলিশ ওই বৈঠকে ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন বৈঠক থেকে জামায়াতের ৪০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করে তাদের আদালতে পাঠানো হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম