নোয়াখালীতে যুবলীগের দুই পক্ষের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

নোয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১৫:৪২ আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৫:৪৪

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে একই সময় কাছাকাছি স্থানে দুই পক্ষের তারুণ্যের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময় কবিরহাট পৌর এলাকায় গণজমায়েত, সভাসমাবেশ, মিছিল, র‌্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা সুলতানা। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ সংক্রান্ত একটি আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে।

জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় কবিরহাট সরকারি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশের আয়োজন করে উপজেলা যুবলীগ। একই সময় কলেজ গেট সংলগ্ন মুজিব চত্বরে একই কর্মসূচির ডাক দেয় পৌরসভা যুবলীগ। দুপুরের মধ্যে সমাবেশকে কেন্দ্র করে স্টেজ নির্মাণের কাজও শুরু করা হয়। যুবলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। ফলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরাজমান উত্তেজনাকে কেন্দ্র করে সভাস্থলসহ কবিরহাট পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা মাথায় রেখে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে থাকবে র‌্যাব ও বিজিবি।

সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ

পৌরসভা যুবলীগের সভাপতি আবুল বাশার বাবুল বলেন, ‘আমরা কেন্দ্রের নির্দেশে তারুণ্যের সমাবেশের আয়োজন করেছি। উপজেলা যুবলীগের ওপর আমাদের আস্থা না থাকায় আমরা পৌরসভার পক্ষ থেকে আলাদা আয়োজন করেছি।’

উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগের আদেশক্রমে আমরা বৃহস্পতিবার বিকালে কবিরহাট বাজারে র‌্যালি ও পরে সরকারি কলেজ মাঠে তারুণ্যের সমাবেশের আয়োজন করি। পৌরসভা যুবলীগকে আমাদের সঙ্গে সমন্বয় করে সভা করার আহ্বান করা হলেও তারা নিজেরাই পাল্টা সমাবেশের ডাক দিয়েছে। আমাদের দলের মধ্যে কোনও গ্রুপিং নেই কিন্তু তারা কেন এটা করেছে তা আমার জানা নেই।’

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা চলাকালীন সময় র‌্যাব ও বিজিবি টহলে থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়িঘরে হামলা চালালেন যুবলীগ নেতা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
‘থানার সামনে থেকে আটক যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’
সর্বশেষ খবর
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়