মীরসরাইয়ে মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো এলাকাবাসী

মীরসরাই প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭:৫৩

মীরসরাইয়ে মো. আশরাফ হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মীরসরাই থানা পুলিশ উপজেলার গাজীটোলা এলাকার আবছার মিয়ার দোকানের সামনে থেকে চোলাই মদসহ আশরাফ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আশরাফ হোসেন উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডিপটি টিলা এলাকার সিরাজুল হক ভূঁইয়া বাড়ির নুরুন্নবীর ছেলে। পুলিশ তার কাছ থেকে দেশীয় তৈরি ১৭ লিটার চোলাই মদ উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলার স্থানীয় বাসিন্দারা এক মাদক ব্যবসায়ীকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আশরাফ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে নিয়ে আসে। এ ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার আশরাফ হোসেনর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৫) করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি