মিয়ানমার সীমান্তে থেমে থেমে শোনা যাচ্ছে গোলার শব্দ, আতঙ্কে স্থানীয়রা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ০১:৪২আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪২

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফনদ সংলগ্ন সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে থেমে থেমে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তে বসবাসকারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। 

বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হ্নীলা ইউনিয়নের নাফনদ সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমার অংশে থেমে থেমে গোলার শব্দ শোনা গেছে। রাত সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাফনদ সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমার অংশে ভারী গোলাবর্ষণের শব্দ শুনেছি আমরা। এতে বাংলাদেশ সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন আতঙ্কে রয়েছেন। তবে আমি সীমান্তে বসবাসকারীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছি। পাশাপাশি বিষয়টি আমাদের স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

নাফনদ সংলগ্ন সীমান্ত এলাকায় বসবাসকারীরা জানিয়েছেন, বুধবার রাতে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং, মৌলভীবাজার, ফুলের ডেইল এলাকার বাসিন্দারা মিয়ানমার অংশে ভারী গোলাবর্ষণের শব্দ শুনেছেন; যা এখনও অব্যাহত আছে। গোলার শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশ সীমান্তে বসবাসকারীরা।

হ্নীলার সীমান্ত এলাকার বাসিন্দা জামাল হোসেন বলেন, নাফনদের ওপার থেকে কিছুক্ষণ পরপর ভারী গোলাবর্ষণের শব্দ শুনছি। গোলাবর্ষণের ফলে এপারের লোকজন এবং বাড়িঘর কেঁপে উঠছে। আতঙ্কে আছি।

তবে এ ব্যাপারে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি