সুবর্ণচরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুকন্যাসহ মা নিহত

নোয়াখালী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫১ আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবীলি ইউনিয়নের চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৩ বছর বয়সী এক শিশুকন্যাসহ অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছেন। ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের আবদুল মন্নান সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত মা-মেয়ের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মৃতদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাতিয়া বাজার থেকে সোনাপুর বাজারের উদ্দেশে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশাটি সুবর্ণচর উপজেলার চরজুবীলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আবদুল মন্নান সোয়েটার কারখানার সামনে পৌঁছালে সামনে থাকা চলন্ত একটি মালবাহী ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে গুরুতর আহত হন চালকসহ ৫ জন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জনের মধ্যে অটোরিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত গতিতে আসা অটোরিকশাটি ট্রাককে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নারী ও শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হেবরনে হামলায় ইসরায়েলি দুই সেনা নিহত
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত
সর্বশেষ খবর
অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় নতুন চ্যালেঞ্জ 
অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় নতুন চ্যালেঞ্জ 
গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত