মীরসরাইয়ে পাকিস্তানি জার্সি পরে শহীদ মিনার ভাঙচুর, যুবক আটক

মীরসরাই প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০

মীরসরাইয়ে পাকিস্তানের জার্সি পরে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আব্দুর রহিম কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন সুন্দর এলাকার ইমন আলী বলি বাড়ির অলি উল্ল্যাহ প্রকাশ শাহাব মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বামন সুন্দর এফএ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে যখন কেউ ছিল না, তখন আব্দুর রহিম প্রকাশ হৃদয় পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে এবং জুতা পরে শহীদ মিনারে উঠে ফুলগুলো ফেলে দেয় এবং হাতে থাকা একটি কাঠ দিয়ে শহীদ মিনার ভাঙচুর করে।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কাটাছড়া ইউনিয়নে’র সাধারণ সম্পাদক নাফিজ মোহাম্মদ রুবাইয়াত বলেন, আব্দুর রহিম প্রকাশ হৃদয় পাকিস্তানের জার্সি গায়ে ও জুতা পরে শহীদ মিনারে উঠে ফুল গুলো ভেঙে ফেলে এবং শহীদ মিনার ভাঙচুর করে। এ ঘটনায় আমি বাদী হয়ে হৃদয়কে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয়ের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতায় আইনে মামলা করা হয়েছে।

সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশের বিশেষায়িত টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। হৃদয় কোনও উগ্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

/এনএআর/
সম্পর্কিত
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, ৪ নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?