অর্থমন্ত্রীর নির্বাচনি প্রচারে গিয়ে শোকজ পেলেন প্রিজাইডিং অফিসার

কুমিল্লা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৫২ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৫২

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে অর্থমন্ত্রীর নির্বাচনি প্রচারণায় গিয়ে শোকজ পেয়েছেন এক প্রিজাইডিং অফিসার কলেজশিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষককে শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, সিনিয়র সহকারী জজ রাজীব কুমার দেব। বুধবার (২৭ ডিসেম্বর) এই শোকজ করেন তিনি।

শোকজ পাওয়া ওই শিক্ষক কুমিল্লার লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের প্রভাষক মো. আব্দুল হালিম।

নোটিশে বলা হয়েছে, মঙ্গলবারে (২৬ ডিসেম্বর) সামাজিকমাধ্যম, গণমাধ্যমে প্রকাশিত এবং লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের মোবাইল ফোন মারফত তথ্য অনুযায়ী আপনি নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামালের পক্ষে নির্বাচনি প্রচারণা করেছেন। ২৫ ডিসেম্বর ওই আসনের লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা বাজারে অর্থমন্ত্রীর মেয়ে ও ছোট ভাই গোলাম সারওয়ারের সঙ্গে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। প্রচারকালে আপনার হাতে নৌকার লিফলেট ছিল। আপনি প্রার্থীর মেয়েকে কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘ওরা আমাদের দলের লোক।’ আপনি প্রিজাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে, প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। আপনার অনুরূপ কার্যকলাপ অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের পরিপন্থি। এতে আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশন বরাবরে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, এই মর্মে আগামী ২৯ ডিসেম্বর বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-১০ এর অস্থায়ী কার্যালয় সহকারী জজ আদালতে (বরুড়া) সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

অভিযুক্ত কলেজ শিক্ষক মো. আব্দুল হালিমকে মোবাইল ফোনে কল দিলেও এসব বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

/কেএইচটি/
সম্পর্কিত
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই