কৃষি জমিতে পড়ে ছিল নারীর লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ০৯:১২আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:১২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি জমি থেকে শান্তা বেগম (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

শান্তা বেগম উপজেলার দাতমন্ডল এলাকার মিনহাজ মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, দুপুরে স্থানীয় এক কৃষক টেকানগর গ্রামের জমিতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে।

তিনি জানান, ওই নারীর পরনে বোরকা ও গলায় ওড়না পেছানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম