কয়দিন সেন্টমার্টিন ভ্রমণ না করলে তেমন ক্ষতি হবে না: বিজিবি মহাপরিচালক

টেকনাফ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫

মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির আরাকান আর্মির সংঘর্ষ চলছে। উভয় বাহিনীর ছোড়া গুলির কয়েকটি বাংলাদেশেও এসে পড়ছে। বাংলাদেশে পালিয়ে আসছে দেশটির সীমান্তরক্ষীরাও। এমন পরিস্থিতিতেও থেমে নেই টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল। পর্যটকবাহী অন্তত ৭-৯টি জাহাজ প্রতিদিন চলাচল করছে এই রুটে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সীমান্ত পরিস্থিতি দেখতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শন করেন।

পরে ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে বিজিবি প্রধান টেকনাফ সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এটি কমনসেন্সের বিষয়। কয়দিন পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ না করলে তেমন ক্ষতি হবে না।

তিনি বলেন, আমরা জনগণকে আতঙ্কিত করতে চাই না। সীমান্তকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছি। 

এদিকে বাংলাদেশ মিয়ানমার ২৭৩ কিলোমিটার সীমান্ত অরক্ষিত কি না এমন প্রশ্নে জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান চৌধুরী বলেন, সীমান্তের কোনও অংশই অরক্ষিত নয়। বরং সীমান্তে বিজিবি সক্ষমতা বাড়িয়ে নজরদারি বাড়িয়েছে।

বিজিবি প্রধান এক দিনের সফরে সকালে কক্সবাজার পৌঁছান। ৫ ফেব্রুয়ারি বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পর সীমান্তে মহাপরিচালকের এটি প্রথম সফর।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি