স্পিডবোটে সন্তান প্রসব, ১০ হাজার টাকা পুরস্কার ও আজীবন ভাড়া ফ্রি

রাঙামাটি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০

লংগদু উপজেলা থেকে চিকিৎসার জন্য রাঙামাটি হাসপাতালে আসার পথে কাপ্তাই হ্রদে স্পিডবোটে এক শিশুর জন্ম হয়েছে। এজন্য ওই মা-শিশুর আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিয়েছেন বোট মালিক। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদরের সুবলং লঞ্চঘাটে স্পিডবোটে শিশুটির জন্ম হয়।

শিশুটির বাবা মো. রাসেল হোসেন বলেন, ‘সকালে স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরিস্থিতি খারাপ দেখে তারা মাইনি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানের চিকিৎসকরা দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিতে বলেন। এ অবস্থায় স্পিডবোট ভাড়া করে রাঙামাটিতে নিয়ে আসছিলাম। সুবলং এলাকায় পৌঁছালে কন্যাসন্তানের জন্ম হয়। পরে রাঙামাটি হাসপাতালে নিয়ে আসি।’

পার্বত্য রাঙামাটি স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান মো. তৈয়ব আলী বলেন, ‘দুপুরে বোটচালক মো. আবুবকর আমাকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশকে বিষয়টি জানাই। তিনি খুশি হয়ে ওই পরিবারকে মিষ্টি খাওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার দেন। সেইসঙ্গে মা ও শিশুর ভ্রমণ ব্যয় বহনের ঘোষণা দেন।’

রাসেল হোসেনের ফুফু শাশুড়ি কুলসুম বেগম বলেন, ‘বোট মালিক আমাদের ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। সেইসঙ্গে মা-মেয়ের আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা করে দিয়েছেন। শুনে আমরা খুব খুশি হয়েছি। সবাই শিশুটি ও তার মায়ের জন্য দোয়া করবেন।’

বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বলেন, ‘খবরটি ছিল আমাদের জন্য আনন্দের। কারণ সাধারণত স্পিডবোটে এমন ঘটনা ঘটে না। খুশি হয়ে তাদের সারাজীবন যাতায়াত ফ্রি করে দিয়েছি। একইসঙ্গে ওই পরিবারকে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দিয়েছি।’

/এএম/
সম্পর্কিত
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার