সড়কের পাশ থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২২

চট্টগ্রামে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের পাশ থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রকে কে বা কারা ছুরিকাঘাতে খুন করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শাওন বড়ুয়া নগরীর ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকার শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে শাওন নামে ওই যুবকের মরদেহ সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে শাওন বড়ুয়াকে খুন করেছে তা আমরা খতিয়ে দেখছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী