হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ১৮:০১আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৮:০১

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মায়ের করা মামলায় অভিযুক্ত নাহিদ হোসেনকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ হোসেন হরণী ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ হোসেন ওই কিশোরীর প্রতিবেশী। দীর্ঘদিন ধরে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। গত ৭ এপ্রিল বিকালে মেয়েকে ঘরে ঘুমে রেখে পাশের বাড়িতে যান মা। এ সুযোগে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায় নাহিদ। মা বাড়ি ফিরলে বিষয়টি জানায় মেয়ে। গত ৯ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় নাহিদকে আসামি করে মামলা করেন কিশোরীর মা। ওই মামলার ভিত্তিতে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ বলেন, ‌‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে নাহিদ। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী