ছেলের হাতে মা খুনের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১৩:৩২ আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৩:৩২

কুমিল্লার হোমনায় ছেলের মা খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় লাশ উদ্ধার করেছে পুলিশ। 

এ সময় নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন।

হত্যার শিকার মায়ের নাম রায়জুলের নেসা (৬৫)। তিনি হোমনা থানার নিলখী ইউনিয়নের লালবাগ এলাকার মৃত চাঁদ মিয়ার স্ত্রী। আটক ছেলের নাম আবুল হোসেন (৪৫)।

জানা গেছে, আবুল হোসেন তার মাকে নিয়ে একাই ঘরে থাকতেন। মঙ্গলবার রাতেও মায়ের সঙ্গেই ছিলেন। এই রাতে কেউ একজন মা রায়জুলের নেসার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মারা যান। লাশ উদ্ধারের সময় ছেলে আবুল হোসেন ঘরেই ছিলেন। পরে সকালে পুলিশ তাকে আটক করে।

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে ছেলে তার মায়ের সঙ্গেই ছিল। স্থানীয়দের বরাতে আমরা জানতে পারি, ওই ছেলে তার মায়ের সঙ্গে একাই থাকতো। তাই আমরা তদন্তের স্বার্থে তাকে আটক করেছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান। 

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক