কুমিল্লায় পাসের হার ৭৯ দশমিক ২৩, এগিয়ে মেয়েরা

কুমিল্লা প্রতিনিধি
১২ মে ২০২৪, ১৩:৩৭আপডেট : ১২ মে ২০২৪, ১৩:৫৯

এসএসসি ও সমমান পরীক্ষার ফল রবিবার (১২ মে) প্রকাশিত হয়েছে। এদিন বেলা ১১টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলাম।

প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ শিক্ষার্থী।

ফলাফল বিবরণীতে দেখা যায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট এক লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে এক লাখ ৪২ হাজার ৮১ জন। পাসের হার ৭৯ দশমিক ২৩। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।

এ বছর মেয়ে পরীক্ষার্থী ছিল এক লাখ চার হাজার ৫৯৫ জন। পাস করেছে ৮৩ হাজার ২৯৯ জন। পাসের হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ। ছেলে শিক্ষার্থী ছিল ৭৪ হাজার ৭৩০ জন। পাস করেছে ৫৮ হাজার ৭৮২ শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৬ শতাংশ।

কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ বেড়েছে। ২০২৩ সালে এ বোর্ডে জিপিএ-৫ পায় ১১ হাজার ৬২৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১২হাজার ১০০ জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ১১ হাজার ৫৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া মানবিকে ২০৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন।

কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে পাসের হার সবচেয়ে বেশি চাঁদপুরে। ওই জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩২ শতাংশ। এ ছাড়া কুমিল্লা জেলায় পাসের হার ৮২ দশমিক ৪১, ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ দশমিক ৬৫, লক্ষ্মীপুরে ৭৯ দশমিক ২৫, ফেনীতে ৭৭ দশমিক ৬৫ এবং নোয়াখালীতে ৬৯ দশমিক ২১ শতাংশ।

বোর্ডে শতভাগ পাস করেছে ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। শূন্যভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক (নিয়ন্ত্রক) শহীদুল ইসলাম জানান, গণিতে এবার বেশিসংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। মানবিকে ফেলের হার এবারও বেশি ছিল।

/কেএইচটি/
টাইমলাইন: এসএসসি পরীক্ষার ফল ২০২৪
১৩ মে ২০২৪, ১০:১৪
১২ মে ২০২৪, ১৩:৩৭
কুমিল্লায় পাসের হার ৭৯ দশমিক ২৩, এগিয়ে মেয়েরা
১২ মে ২০২৪, ১৩:৩২
১২ মে ২০২৪, ১২:৫০
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি