চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মে ২০২৪, ১৩:৫৮আপডেট : ১২ মে ২০২৪, ১৩:৫৮

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। এবার এক হাজার ১২৫টি বিদ্যালয় থেকে এক লাখ ৪৫ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী ২১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

রবিবার (১২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার বাড়লেও কমেছে পিজিএ-৫ প্রাপ্তির হার। গেলো বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ থাকলেও এবার বেড়ে ৮২ দশমিক ২৯ শতাংশ হয়েছে। গেলো বছর ১১ হাজার ৪৫০ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। এবার ছাত্র পাশের হার ৮২ দশমিক ২৯ এবং ছাত্রী পাশের হার ৮৩ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পাশের হার ৯৪ দশমিক ৫২, মানবিক বিভাগের পাশের হার ৭৩ দশমিক ২৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৮৪ দশমিক ১১ শতাংশ।’

এ এম এম মুজিবুর রহমান আরও বলেন, ‘চট্টগ্রাম মহানগরে এবার পাশের হার ৮৭ দশমিক শূন্য ৬। চট্টগ্রাম মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাশের হার ৮৩ দশমিক ৬৮ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাশের হার ৮৪ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া কক্সবাজার জেলায় ৮৩ দশমিক ৬৪, রাঙ্গামাটিতে ৭২ দশমিক ৭২, খাগড়াছড়িতে ৭২ দশমিক ২৫ ও বান্দরবানে পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার শতভাগ পাস করেছে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৪টি।’

/কেএইচটি/
টাইমলাইন: এসএসসি পরীক্ষার ফল ২০২৪
১৩ মে ২০২৪, ১০:১৪
১২ মে ২০২৪, ১৩:৫৮
চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫
১২ মে ২০২৪, ১৩:৩২
১২ মে ২০২৪, ১২:৫০
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের