পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে

রাজশাহী প্রতিনিধি
১২ মে ২০২৪, ১৩:১২আপডেট : ১২ মে ২০২৪, ১৩:৫৯

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

রবিবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। 

জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গতবার সংখ্যাটি ছিল ২৬ হাজার ৮৭৭ জন। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের গড় হার ৮৩ দশমিক শূন্য ৪। আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই তথ্য জানিয়েছেন।

/কেএইচটি/
টাইমলাইন: এসএসসি পরীক্ষার ফল ২০২৪
১৩ মে ২০২৪, ১০:১৪
১২ মে ২০২৪, ১৩:৩২
১২ মে ২০২৪, ১৩:১২
পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে
১২ মে ২০২৪, ১২:৫০
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি