ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৩:২৪আপডেট : ১২ মে ২০২৪, ১৪:০৪

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি ছিল। পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছেলে এবং ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন মেয়ে। ফলাফলে দেখা যায়, মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশি ছাত্রী পাস করেছে। ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৮৩ দশমিক শূন্য ৪। আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই তথ্য জানিয়েছেন। 

এসএসসির ফল পেয়ে উচ্ছ্বসিত রাজউক উত্তরা মডেল স্কুল কলেজের পরীক্ষার্থীরা (ছবি: নাসিরুল ইসলাম)

এবার ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭, মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ৬৬, কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৮।

মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে সব পরীক্ষায় অংশ নিয়েছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। মোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। 

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা কম দেখে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন ছেলে শিক্ষার্থীর সংখ্যা কমেছে তা জানতে শিক্ষা বোর্ড প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের সময়ও এই বিষয়ে তথ্য জানার চেষ্টা করতে বলেছেন।

আরও পড়ুন- ছেলেরা কেন পিছিয়ে তা জানতে হবে: প্রধানমন্ত্রী

/এসএমএ/এফএস/
টাইমলাইন: এসএসসি পরীক্ষার ফল ২০২৪
১৩ মে ২০২৪, ১০:১৪
১২ মে ২০২৪, ১৩:৩২
১২ মে ২০২৪, ১৩:২৪
ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
১২ মে ২০২৪, ১২:৫০
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম