কলেজশিক্ষককে পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মে ২০২৪, ২১:২৩ আপডেট : ১৮ মে ২০২৪, ২১:২৩

চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষককে পেটানোর ঘটনায় সাফাতুন নুর চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সংগঠনের দফতর সম্পাদক মোতাহেরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাফাতুন নুর চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ মে) সকালে কলেজের কার্যক্রম চলাকালে সেমিনার কক্ষের ফ্যান নষ্ট থাকার জের ধরে অধ্যক্ষের কক্ষে ঢুকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. কে এম আতিকুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন গাছবাড়িয়া কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাফাতুন নুর চৌধুরী। পরে ওই শিক্ষককে কিলঘুষি মেরে আহত করেন তিনি। সাফাতুন নুর চৌধুরী গাছবাড়িয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার দত্ত বলেন, ‘অতর্কিতে শিক্ষক আতিকুর রহমানকে মারধর করেছে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র সাফাতুন নুর চৌধুরী। এ ঘটনায় শিক্ষক আতিকুর রহমান চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’

গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু বলেন, ‘কারও ব্যক্তিগত অন্যায়-অপরাধের দায় নেবে না ছাত্রলীগ। শিক্ষককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সাফাতুন নুর চৌধুরীকে শুক্রবার বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করেছে।’

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, ‘গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সাধারণ ডায়েরি তদন্ত করে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর কথা, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক