কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে নৌকার ধাক্কা, একজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০২৪, ২২:১০আপডেট : ২২ জুন ২০২৪, ২২:১০

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন দুই ব্যক্তি। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন। 

শনিবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর কালুরঘাট এলাকা থেকে নৌকায় করে বোয়ালখালীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ ব্যক্তির নাম আশরাফ উদ্দিন কাজল (৫৩) এবং উদ্ধার হওয়া ব্যক্তির নাম নুর কাদের (৩৮)।

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে গেছেন। তারা চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী যাচ্ছিলেন। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করলেও আরেকজন নদীর স্রোতে ডুবে গেছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তির কথায় এখানে আরও একজন নিখোঁজ আছেন। তার নাম আশরাফ উদ্দিন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী