৯৯৯ নম্বরে কল পেয়ে নদীতে ভাসতে থাকা সাত বন্ধুকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ১৮:২৩আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:২৩

চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনা নদীতে ঘুরতে গিয়েছিলেন সাত বন্ধু। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া এলাকায় চলে আসে তাদের নৌকা। ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন হয়ে ভাসছিল। 

এসব তথ্য জানিয়ে শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুরের মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ জানান। খবর পেয়ে তাদের উদ্ধার করে নিরাপদে কূলে নিয়ে আসে চাঁদপুর নৌ-পুলিশ। রবিবার (৩০ জুন) দুপুরে ৯৯৯–এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানিয়েছেন। 

আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯–এ কল এলে রিসিভ করেন কলটেকার কনস্টেবল আল-ইমরান। তিনি কলারকে আশ্বস্ত করে শান্ত থাকতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। সেইসঙ্গে সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. মান্নান। সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত জনকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের