সাজেকে আটকে থাকা পর্যটকরা ফিরতে শুরু করেছেন

রাঙামাটি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৩:৪৯আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৩:৪৯

উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সাজেকে আটকে থাকা পর্যটকরা একদিন পর ফিরতে শুরু করেছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি পর্যটকবাহী ও ব্যক্তিগত গাড়িতে রওনা করেন পর্যটকরা।

বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, বাঘাইহাট বাজারে পানি কমতে শুরু করায় সাজেক থেকে পর্যটকবাহী স্কট রওনা করে। আমরা জানতে পেরেছি, গঙ্গারামমুখ পর্যন্ত গাড়ি যাবে। এরপর ডুবে থাকা সড়কের অংশ নৌকায় পার হয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা গাড়িতে করে খাগড়াছড়ি পৌঁছাবেন পর্যটকরা।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সড়কের পানি কমে যাওয়ায় সাজেকে আটকে পড়া গাড়ি পর্যটক নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা করেছে। বৃষ্টি না হওয়ায় পানি দ্রুত কমছে। বৃষ্টি আর না হলে আশা করছি, বিকালের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, গতকাল রাত থেকে তেমন বৃষ্টি হয়নি। ফলে নিচু এলাকার পানি কমতে শুরু করেছে। অন্যদিকে সাজেকে আটকে থাকা পর্যটকরা ফিরতে শুরু করেছেন।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী