চট্টগ্রামে আন্দোলনকারী-ছাত্রলীগের সংঘর্ষে কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুলাই ২০২৪, ১৬:১৯আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:৪৩

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। নগরীর মুরাদপুর এলাকায় এ সংঘর্ষ চললেও ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে নগরীর বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত। কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এতে এক পক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনা চলছে।

চট্টগ্রামে আন্দোলনকারী-ছাত্রলীগের সংঘর্ষে কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্র

নগরীর মুরাদপুর মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং ষোলশহর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এতে এক পক্ষ অপর পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রামে আন্দোলনকারী-ছাত্রলীগের সংঘর্ষে কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্র

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল ৩টা থেকে নগরীর ষোলশহর স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল কোটা সংস্কার আন্দোলনরীদের। এর আগেই ষোলশহর স্টেশন দখল করে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে কোটা আন্দোলনকারীরা মুরাদপুরে অবস্থান নেন। ছাত্রলীগ নেতাকর্মীরা ষোলশহর থেকে মিছিল নিয়ে মুরাদপুর গেলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

কোটা আন্দোলনকারী আরাফাত বিন হাসান বলেন, বিনা উসকানিতে ছাত্রলীগ আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। হামলায় আমাদের  বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী মুরাদপুর এলাকার বাসিন্দা ইউসুফ তালুকদার বলেন, উভয়পক্ষের হামলায় সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। ইটপাটকেলের আঘাতে কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে মুরাদপুর বহদ্দারহাট সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি