চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৪, ২০:২০আপডেট : ১৮ জুলাই ২০২৪, ২০:২০

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, বিজিবি ও ছাত্রলীগ-যুবলীগ পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা আড়াইটা থেকে শুরু হওয়া এ সংঘর্ষের ঘটনা থেমে থেমে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই তরুণ নিহত হন। তাদের একজন পটিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র মোহাম্মদ ইমাদ (১৮)। তার মাথায় গুলি লাগে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ২২ বছর। তিনি বুকে গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষে দুই জন নিহত ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। 

সংঘর্ষ চলাকালে নগরীর জিইসি মোড় থেকে নতুন চান্দগাঁও থানা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এতে পুলিশের নিক্ষেপ করা টিয়ার শেল, রাবার বুলেট ও লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আন্দোলনকারীরাও বহদ্দারহাট পুলিশ বক্সসহ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারীদের নিবৃত করতে কয়েকশ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। বহদ্দারহাট মোড়ে এ সংঘর্ষের ঘটনায় নগরীর নতুন চান্দগাঁও থানা থেকে জিইসি মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে গুলি, ককটেল, টিয়ার শেলের শব্দে নগরজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’-এর সমর্থনে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে নগরীর বহদ্দারহাট মোড়ে সড়কের ওপর অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে বিপুল সংখ্যক আন্দোলনকারী জড়ো হয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন। তারা সড়কের ওপর বসে স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে ছাত্রলীগ-যুবলীগের কিছু কর্মী বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের গলি থেকে বের হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চেষ্টা করে।

এরপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত করতে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। তখন পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ মিলে আন্দোলনকারীদের প্রতিহতের চেষ্টা করা হয়। দীর্ঘক্ষণ চলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা। পরে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি।

কোটা সংস্কার আন্দোলনের সদস্য মতিউর রহমান বলেন, বহদ্দারহাট মোড়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সদস্যরা বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করেছে।

এর আগে নগরীর খুলশী, রাস্তার মাথা, কর্ণফুলী মইজ্জার টেক ও বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে