চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা

আন্দোলনে গুলিবর্ষণকারী মিজান ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মো. মিজান (৩৩) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনির ভাড়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ও একটি টিপ চাকু উদ্ধার করেছে র‌্যাব।

গ্রেফতার মো. মিজান বায়েজিদ বোস্তামি থানাধীন ওয়াজেদিয়া আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, ‘গ্রেফতার মো. মিজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে মহড়া দেয় এবং গুলি ছোড়ে। গত ১৮ জুলাই সে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময়ে হওয়া নাশকতাসংক্রান্ত চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার মামলায় সে সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানা যায়।’

তিনি আরও জানান, মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ এবং ডাকাতিসহ ৭ টি মামলা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী