পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি: উপদেষ্টা নাহিদ

ফেনী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনও ঘটনা ঘটেনি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। সেখানে (পার্বত্য অঞ্চল) নেটসেবা নির্বিঘ্ন আছে।’

ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র চলছে। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।’

ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি, সবাই ঘর পাবে। কেউ গৃহহীন থাকবে না।’

এ উপদেষ্টা আরও বলেন, ‘এটি (বন্যা) ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি, ভারত যা করেছে, তা ঠিক হয়নি।’

এ ছাড়াও জেলার ফুলগাজীর জগতপুরেও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ