বসতঘরে দোকান বানিয়ে মাদক বেচাকেনা, যৌথ বাহিনীর হাতে আটক

নোয়াখালী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বসতঘরে দোকান দিয়ে মাদক বেচাকেনা করায় কালাম উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রাম থেকে তাকে আটক করা হয়। কালাম উদ্দিন ওই গ্রামের মো. নুর নবীর ছেলে।

তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, দুই রোল ইয়াবা সেবনের ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ এক লাখ ২০৯ টাকা, মাদক বেচাকেনার তথ্যসহ একটি মোবাইল ও একটি ধারালো চাকু জব্দ করা হয়।

নোয়াখালী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওয়ারেন্ট অফিসার মো. হুমায়ুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।’

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, ‘আটক কালাম উদ্দিন একজন কুখ্যাত মাদক সম্রাট। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। নতুন করে চরজব্বর থানায় এজাহার দাখিল করে ওই মামলায় তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক