বাসি খাবার ফ্রিজে রেখে বিক্রি করায় ‘সাকিব রেস্টুরেন্টকে’ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৯ অক্টোবর ২০২৪, ১৯:০৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৯:০৯

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার পুনরায় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করায় ‘সাকিব রেস্টুরেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ফুডস’ নামে একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ষোলশহর চিটাগং শপিং কমপ্লেক্সের পাশের ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

তিনি বলেন, ‘সাকিব রেস্টুরেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ফুডস প্রতিষ্ঠানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ, অননুমোদিত কেমিক্যাল ব্যবহার, ভাতসহ বিভিন্ন বাসি খাবার পুনরায় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন কাজ থেকে বিরত থাকার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে যেন এমন অপরাধ না করে, সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী