ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশ কর্মকর্তাসহ ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৪

চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এক এএসআইসহ ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

কারাগারে পাঠানো ছয় জন হলেন- নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।

পুলিশ সূত্র জানায়, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নগরের বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।

ছয় আসামিকে আদালতে পাঠানো নথিতে বলা হয়, ঘটনার ভুক্তভোগী ওই বাসার ভাড়াটে মামলা করতে দেরি হওয়ায় ছয় জনকে জিডি মূলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

ঘটনার বিষয়ে বাকলিয়া থানা ও নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন জানান, ক বিষয়ে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী