বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো যুবদল কর্মীর

মীরসরাই প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১১

চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরে চলমান মাসব্যাপী বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার জেরে হওয়া সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (২০) এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনায় দুই পক্ষের পাঁচ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  

মুন্না মীরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নির্মাণ সামগ্রী সাপ্লাই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে মীরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মীরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের অনুসারীদের সঙ্গে মীরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের বাগবিতণ্ডা হয়। সেখানে জাহিদ হোসাইনের অনুসারীদের হামলায় আহত হন কামরুল হাসানের কয়েকজন কর্মী। 
পরে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত সাড়ে ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হোসাইনের বাড়িতে এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। এ হামলায় মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ হোসেন ও কামরুল হাসান দুই জনই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের সদস্য।

মীরসরাই পৌরসভা যুবদল কর্মী রিয়াদ হোসাইন জানান, মেলায় দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা মুন্না নিহত হন। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। নিহত মুন্না দলের নিবেদিত কর্মী ছিল।

আহতরা হলেন- সজিব (২৩), আরাফাত (২৩), আসিফ (২০), রাহাত (২০), হাসান (২৮), রাশেদ (১৯), হৃদয় (২৭) ও শাকিল (২০)।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না নামের একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শাকিল নামে গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, আমি মুন্না নামে একজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন ও যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের আধিপত্য বিস্তার থেকেই ঘটনার সূত্রপাত। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল