নিজ বাসা থেকে ‘হিজড়া লিডারের’ গলা কাটা মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭

রাঙামাটির কাউখালীতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩  ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারীতে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিলা তৃতীয় লিঙ্গের হওয়ায় চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি হওয়ার পরও সেখানে থাকতেন না। অনেক বছর ধরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলেন। উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা তুলে জীবিকা নির্বাহ করতেন। তবে চার বছর আগে আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে আরেক হিজড়াকে টাকা তোলার দায়িত্ব দিয়ে বিভিন্ন স্টেজ শো করতেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন। কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়ায় সেটি ডিভোর্সের জন্য আদালত পর্যন্ত গড়ায়। এরপরও মাঝে মাঝে ওই স্বামী তার বাসায় আসতেন।

গত রবিবার রাতে অপরিচিত ৫ জনকে তার বাসায় ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছেন সেটি কেউ দেখেনি। সোমবার বিকালে শিলার বাড়ির পাশে থাকা আরেক হিজড়া তার কোনও সাড়াশব্দ না পেয়ে সবাইকে খবর দেয়। এরপর সবাই দরজা খুলে দেখতে পায় বিছানায় শিলার গলা কাটা মরদেহ পড়ে আছে। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘শিলা নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। ধারণা করা হচ্ছে, রবিবার রাতে শিলার বাসায় মাদকের আড্ডা বসেছিল। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
মরদেহের খোঁজে পাহাড়ে চার ঘণ্টা অভিযান, মিললো শুধু পাতিল-বিছানা
স্বপ্ন ছিল জাপান যাওয়ার, মৃত্যু হলো শীতলক্ষ্যা সেতুতে
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি