‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে নেচে-গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪২

ব্রাহ্মণবাড়িয়া শহরে সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে নেচে-গেয়ে এ ম্যুরাল ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এবং কলেজ শাখা ছাত্রদল ব্যানারে’ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কলেজের প্রশাসনিক ভবনের পাশে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনা, ছাত্রলীগ এবং স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হাতুড়ি, শাবলসহ বিভিন্ন যন্ত্রাদি দিয়ে আঘাত করে ভাঙা হয়। এ সময় ‘জয় বাংলা’ ‘জিতবে আবার নৌকা’ গান বাজিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম, বোরহান উদ্দিন সিয়াম, মুহাইমিনুল আজবিন, আতিকুল আলম শান্ত ও সুলতান নাঈম উদ্দিন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম বলেন, ‘আমরা, ছাত্রদল, শিবির মিলে শেখ মজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছি। আমরা ফ্যাসিবাদের কোনও চিহ্ন বাংলার মাটিতে রাখবো না। যত জায়গায় এসব ম্যুরাল আছে বা মুজিববাদের চিহ্ন রয়েছে। সবগুলো একে একে উচ্ছেদ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নাই, অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
যে কারণে সরকারদলীয় এমপির গাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?