২৪ ঘণ্টায় অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

সিএমপির বিভিন্ন থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন- আকবরশাহ থানার অভিযানে রাসু (১৯), সৌরভ (২০), জোবায়ের হোসেন রানা (২০), চকবাজার থানার অভিযানে সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), পাঁচলাইশ থানার অভিযানে ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান (২৪), পাহাড়তলী থানার অভিযানে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর ইসমাইল (৫৮), কোতোয়ালি থানার অভিযানে তন্ময় সেন ওরফে শিবু, এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), ডবলমুরিং থানার অভিযানে রেখা আলম চৌধুরী (৫০), সদরঘাট থানার অভিযানে কামরান উদ্দিন (৩৬), হানিফ (৩৫) হালিশহর থানার অভিযানে কায়েস (২২), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে আরিফ হোসেন (২১), বাকলিয়া থানার অভিযানে গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), সোহেল (৪৮) ও কর্ণফুলী থানার অভিযানে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ সংগঠক রাসেল আহমেদ (৩৮) সহ মোট ২০ জন।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম