পেট্রোলবোমায় বাসের ৮ যাত্রী হত্যা: আ.লীগ নেতা ও তার ছেলে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪

কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রোলবোমায় যাত্রীবাহী বাসের আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ।

গ্রেফতাররা হলেন- সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি।

জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় আট যাত্রী নিহত হন। এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, পেট্রোলবোমা মেরে বাসের আট যাত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের