গত ৩ নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে ১০ মন্ত্রণালয়-কমিশনে নোটিশ

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩

জাতীয় সংসদের বিগত তিন নির্বাচনকে (২০১৪, ২০১৮, ২০২৪) রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ ১০টি কমিশন, মন্ত্রণালয় ও দফতরকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দিয়েছেন কুমিল্লার এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর ও কমিশনের ঠিকানায় ডাকযোগে ও ই-মেইলে নোটিশটি পাঠানো হয়।

ওই আইনজীবীর নাম অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী। তিনি কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার বাসিন্দা ও সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজকোর্টের আইনজীবী।

নোটিশে উল্লেখ করা হয়, ১৫ দিনের মধ্যে (২০১৪, ২০১৮, ২০২৪) নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের প্রধানদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেওয়া হয়েছে নোটিশে।

এতে বলা হয়েছে, বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও পাতানো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমিসহ কোটি ভোটার ভোট দিতে না পারায় জনস্বার্থে এবং সংক্ষুব্ধ হয়ে এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়। তথাকথিত নির্বাচিত সদস্যরা ও প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তারা, সুবিধাভোগী বিভিন্ন মহল ত্রাসের রাজত্ব কায়েম করে। নির্বাচনগুলো ভিত্তি ছিল বেআইনি, অগণতান্ত্রিক ও অনৈতিক। তাই বিধি অনুসারে উক্ত নির্বাচনগুলো অবৈধ ঘোষণা করা ও সংশ্লিষ্ট অপরাধীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ আইনসিদ্ধ হবে বটে।

নোটিশে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে এটা খারাপ নজির হিসেবে রয়ে যাবে এবং ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হতে পারে। যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অশনিসংকেত বটে। নোটিশে দোষী সব ব্যক্তির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা অনতিবিলম্বে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়।

আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বলেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে এ নোটিশ পাঠিয়েছি। নির্বাচনের নামে আমার-আপনার, দেশের সব জনগণের টাকা অপচয় করা হয়েছে। যা একজন বিবেকবান মানুষ হিসেবে আমাকে নাড়িয়েছে। তাছাড়া তিনটি নির্বাচনে আমি একটা ভোটও দিতে পারিনি। যা আমার নাগরিক অধিকারকে হরণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সবার বিরুদ্ধে মামলা করা হবে- আমি সে প্রস্তুতি নিচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম