বাড়ির ছাদে যুবকের রক্তাক্ত লাশ, কুপিয়ে হত্যা বলছে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ২৩:২০ আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২৩:৩০

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মণিপুর গ্রামের ব্যাপারী বাড়ির ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন মণিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইফতারের পর হত্যাকাণ্ডের খবর পেয়েছি। ছেলেটি এলাকায় মাইকিং করার কাজ করতো। পারিবারিক কোনও শত্রুতা নাকি অন্য কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশকে বলেছি। তবে তার কোনও শত্রু ছিল না।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়ির ছাদে গলাকাটা লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। দেখে বোঝা যাচ্ছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক