বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই সন্তানের বাবার বিরুদ্ধে

রাঙামাটি প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১৯:০০আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৯:২৩

রাঙামাটির লংগদুতে বিয়ের আশ্বাসে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবক বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে কিশোরীর বাবা লংগদু থানায় অভিযোগ করেন।

ঘটনাটি রাঙামাটির লংগদু উপজেলায় ঘটে। অভিযুক্ত মনির (৩০) দুই সন্তানের জনক।

কিশোরীর বাবা বলেন, বুধবার রাতে হঠাৎ মেয়েকে খুঁজে না পেয়ে মনিরের বাসায় যাই। সেখানে গিয়ে তাকে খোঁজ করলে মনিরের স্ত্রী জানায়, আসেনি। আমার স্বামী তামাক ক্ষেতে আছে। তখন সন্দেহ হলে তামাক ক্ষেতে খুঁজতে গেলে মনির মানুষ দেখে পালাতে চেষ্টা করে। তারপর এলাকার লোকজন তাকে আটক করেন। স্থানীয়রা চাপ প্রয়োগ করলে মনির স্বীকার করে ওই কিশোরী তামাকের চুলায় আছে। পরে পরিবারের লোকজন মেয়েকে সেখান থেকে উদ্ধার করে।

কিশোরীর বাবা বলেন, স্থানীয় মাতবররা মামলা মোকদ্দমা না করার পরামর্শ দেন, এলাকায় বসে সমাধান করার কথা বলেন। কিন্তু সুকৌশলে অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করে হেফাজতে রাখা লোকজন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে খুঁজে পায়নি। মামলা রুজু করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, কিশোরীর বাবা রাতেই থানায় আসার পর ধর্ষককে গ্রেফতার করতে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু আসামি পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। দ্রুত গ্রেফতার করার কার্যক্রম চলমান। এদিকে কিশোরীকে মেডিক্যাল টেস্ট করার প্রক্রিয়া চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
ছেলেকে বেঁধে সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, করলো ভিডিও
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার