মাদক মামলার আসামিকে কারাগারে গাঁজা দিতে এসে ধরা পড়লেন যুবক

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ২২:২১আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২২:২১

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা দিতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় তাকে কারা অভ্যন্তরে আটক করা হয়।

ওই যুবক কুমিল্লার বাদশা মিয়ার বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে মো. শান্ত।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের হাজতি বন্দি নং-৪০০১/২৪ মোতালেব হোসেনকে দেওয়ার জন্য একজোড়া চামড়ার জুতা ও কাপড় কারা ক্যান্টিনের দায়িত্বরত কারারক্ষী মো. মাসুদের কাছে নিয়ে আসে শান্ত নামের ওই যুবক। কারারক্ষী মাসুদ তাকে সন্দেহজনক মনে হলে পাশের কারারক্ষী মো. সাইফুল ইসলাম সানিকে জুতা জোড়া দেখান। পরে জুতাসহ অভিযুক্ত দর্শনার্থী শান্তকে রিজার্ভ গার্ডে নিয়ে আসা হয়। এ সময় জুতার নিচের অংশ খুলে সাদা পলিথিন মোড়ানো তিন প্যাকেট গাঁজা পায় কারারক্ষীরা।

সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, দুই জন এসেছেন জুতা নিয়ে। সন্দেহ হলে আরেকজন পালিয়ে যান। জুতা থেকে ৯১ গ্রাম গাঁজা পাওয়া যায়। হাজতি মোতালেব হোসেন মাদক মামলায় কারাগারে এসেছেন। তাকে আলাদা সেলে রাখা হয়েছে। অভিযুক্ত দর্শনার্থীর বিরুদ্ধে মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী